Taal Bread Malai Roll Recipe

This recipe is created by Rakhi Dutta  from Mirchi Chef Taal Recipe Contest "Taal Se Taal Mila"

রেসিপি: তালের পুর ভরা ব্রেড মালাই রোল | Taal Bread Malai Roll

 

শর্ট ডেসক্রিপশন: 

এই রেসিপি টি আমি নিজের আইডিয়া থেকে করেছি। ব্রেড মালাই রোল প্রায়ই করে থাকি তাই ভাবলাম যদি তালের পুর ভরে করি কেমন হবে। সত্যি দারুণ খেতে বাচ্চা থেকে বড়ো সবারই খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই এই তালের মরসুমে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা রাখছি ভীষণ ভালো লাগবে

 

উপকরণ: 

তালের পাল্প কাপ

লিকুইড দুধ কাপ

চিনি স্বাদ অনুযায়ী

নারকেল কোরা কাপ

ব্রেড পিস 

মালাই এর জন্য: 

দুধ   লিটার

চিনি স্বাদ অনুযায়ী

এলাচ / বা এলাচ গুঁড়ো চিমটে

কাজু কিসমিস অল্প ( টুকরো করা)

কেশর রং এর জন্য

সাজানোর জন্য: চেরি পুদিনা পাতা

 

প্রণালী: 

প্রথমে গ্যাস জ্বালিয়ে একদিকে মালাই টা রেডি করবো। তার জন্য দুধ দিয়ে সেটা ফোটাতে হবে দুধ যখন কমে অর্ধেক হয়ে যাবে সেইসময় ওর মধ্যে কেশর, চিনি, এলাচ ,কাজু কিসমিস দিয়ে আরো কিছুক্ষন নাড়লে মালাই তৈরি হয়ে যাবে। অন্যদিকে প্যান বা কড়াই তে তালের পাল্প দিয়ে , ওর মধ্যে দুধ, চিনি , নারকেল কোরা দিয়ে বেশ কিছুক্ষণ নাডাচাড়া করবো যখন প্যানের গা ছেড়ে আসবে তখন বুঝতে হবে পুর রেডি হয়ে গেছে। এবার ব্রেড গুলো কে চারধার কেটে হালকা হাতে ওর মধ্যে তালের পুর ভরে প্লেটে সাজিয়ে উপর থেকে মালাই দিয়ে দিলে তৈরি হয়ে যাবে তালের পুর ভরা ব্রেড মালাই রোল।

উপর থেকে চেরি পুদিনা পাতা সাজিয়ে পরিবেশন করবো।

ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিলে আরো ভালো লাগবে।

 

 

সংক্ষিপ্ত বিবরণ: 

এটা একটা ডেসার্ট আইটেম। লাঞ্চ বা ডিনার এর শেষ পাতে পরিবেশন করতে পারেন অথবা টিফিন , বা সন্ধ্যা বেলায় আপনারা খেতে পারেন। ভীষণ টেস্টি খেতে। একটু ঠাণ্ডা খেতে আরো বেশি ভালো লাগে।