This recipe of Taal Chandra Kala Pithe curated by Sankari Dey from Mirchi Chef Taal Recipe Contest for Bong Haat Blogs
তালের চন্দ্র কলা পিঠা | Taal Chandra Kala Pithe
রেসিপি শর্ট ডেসক্রিপশন:
আমি তাল দিয়ে করেছি তাই তাদের ফ্লেভার হয়েছে, আমার রেসিপির রং সাদা হয়েছে কেনোনা আমি তাল পাটালি ও চিনি দিয়ে করেছি, তালের চন্দ্র কলা পিঠা খেতে খুব সুস্বাদু হয়েছে এই পিঠা ছোট থেকে বড় সবাই খেতে পারবে, কেননা পাকা তালের উপকার অনেক, পাকা তালে ভিটামিন বি এর অভাব জনিত রোগ প্রতিরোধ করে,তালে ক্যালসিয়াম ও ফসফরাস আছে তাতে দাঁত ও হাড়ের ক্ষয় রোধ করে, তাল দিয়ে অনেক পিঠা,বড়া,কেক, পাটালি,তালসত্ব,মিছরী হয়,
আমার দিদিমা এই তালের চন্দ্র কলা পিঠা করতেন তার কাছ থেকে আমি শিখেছি
উপকরণ :
১৫০ গ্রাম আতপ চালের গুঁড়া
১৫০গ্রাম সিদ্ধ চালের গুঁড়া
১০০গ্রাম তাল পাটালি
১কেজি আমূল লিকুইড দুধ
১৫০ গ্রাম জল
১/৪ নুন
২কাপ তালের পাল্প
১কাপ নারকেল কোড়া
প্রনালীঃ
ধাপ: ১
প্রথমে আতপ ও সিদ্ধ চালের গুঁড়া মিশিয়ে নিয়ে তাতে নুন দিয়ে গরম জলে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখেছি
ধাপ:২
এবার একটি ফ্রাইপেন গরম করে তাতে মিরচি সেফের তালের পাল্প ভালো করে নাড়িয়ে নাড়িয়ে তাতে পাটালি ও চিনি মিশিয়ে নিয়ে একটু ঘন হয়ে এলে আমি তাতে নারকেল কোড়া দিয়ে ঘন ও আঠা আঠা করে নামিয়ে নিয়েছি
ধাপ: ৩
এবার মাখা চালের গুঁড়ো থেকে বড় আকারের লেচি কেটে রুটির মতো করে বেলে নিয়ে গোল বাটির সাহায্যে গোল গোল করে রুটির মতো করে কেটে নিয়েছি তারপর তাতে দুই চামচ তালের পুর দিয়ে আর একটি চালের রুটি নিয়ে তার চারদিকে আঙ্গুল দিয়ে জলে ভিজিয়ে মাখিয়ে নিয়ে উপর দিয়ে আঙ্গুল দিয়ে অল্প অল্প চেপে দুটো রুটি মুড়ে মুড়ে চন্দ্র কলার আকারে করে নিয়েছি
ধাপ: ৪
এবার একটি পাত্রে দুধ ফুটিয়ে তাতে পুর ভরা লেচি দিয়ে ১০মিনিট ফুটিয়ে তাতে চিনি দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে ঠান্ডা করে নিয়েছি, এই ভাবে তৈরি করেছি তালের চন্দ্র কলা পিঠা
সংক্ষিপ্ত বিবরন :
এই পিঠা সকালে , দুপুরে, রাতে সব সময় খাওয়া য়ায়, রুটি,পরোটা, দিয়ে ও খাওয়া য়ায়

