Mache Bhaate Bengali

This short story is written by Nandini Bardhan  for Bong Haat Blogs/Binodon

 

মাছে ভাতে বাঙালী – Mache Bhaate Bengali

রোববারের দুপুর,,,আকাশে মেঘ জমেছে,,দু এক পশলা বৃষ্টির ছাট ব্যালকনির গায়ে আচড়ে পড়ছে,,,তুলি আজ অনেকদিন পর বাড়ি ফিরেছে,,,মিত্র বাবু তাই বুঝি সাতসকালে বাজারে গিয়েছিলেন। বাড়ি ফিরেই হাঁক পাড়লেন, 'কইগো গিন্নি জোড়া ইলিশ এনেছি, ইলিশ ভাপা আর ভাজা করো সঙ্গে তেল রেখো বুঝলে' |

দিল্লিতে থাকাকালীন তুলির প্রায়ই কলকাতার জন্য মন কেমন করত. তার বাড়ি তার পরিবার, তার শহর আর এই শহরের খাবার, বরাবরই তার মায়ের হাতের বাঙালি রান্না বড্ড প্রিয়,কিন্তু অবাঙালি শহর,আর তার নিজের মডেলিং প্রফেশনের কারণে এসব নাগালের বাইরে |

মিত্র গিন্নি মেয়ে আসার খুশিতে সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত ,নানারকম পদ,সবকটিই তুলির পছন্দের, মিত্রবাবুর রেডিওতে বাজছে মান্না দের গান।

তুলি স্নান সেরে খাবার টেবিলে বসতেই মিত্রগিন্নি তুলির দিকে চোখ বড় বড় করে বলে উঠলেন,,'আজ কিন্তু কোনো ডায়েট আমি মানতে দেবো না,,,যতটা খাওয়াবো খেতে হবে',,,তুলিও বাধ্য মেয়ের মত ঘাড় নাড়ল,,,তুলি দেখল সবই তার পছন্দমত,,চোখ পড়ল ইলিশ মাছ ভাজার দিকে,,সেই ছোটো থেকেই খুব প্রিয় তুলির।

বাচ্চাদের মতো ঝাপিয়ে পড়ল,,নাকের সামনে মাছভাজার থালা এনে গন্ধ শুঁকে বলে 'আহ!! কী অপূর্ব,,কতদিন খাইনা!,,এমন সুখ দিল্লিতে কোথায়!' ডায়েট ভুলে মাছভাজা দিয়ে ভাত খেতে খেতে তুলি বলে উঠল,"বাইরে বৃষ্টি, গরম ভাত, ইলিশ মাছ ভাজা সঙ্গে তেল-কাঁচালংকা,,পারফেক্ট কম্বিনেশন।

তুলির বাবা তুলির মাথায় হাত বুলিয়ে বললেন, "বুঝলি মা আমরা বাঙালিরা যতদূরেই যাই না কেন,,,শিকড়ের টান তো এই বাংলার মাটিতে,,, বাঙালিরা অবাঙালি আদবকায়দা অবাঙালি খাবারে অভ্যস্ত হলেও বাঙালিয়ানা ভোলা সম্ভব নয় | হলো ইমোশন" |

তুলি বলে উঠল হ্যাঁ বাবা,,"উত্তর কলকাতা বাঙালি পরিবারের মেয়ে আমি,,ইলিশ ভালোবাসব না তা কী হয়"? মিত্রগিন্নি মৃদু হেসে বললেন ,"দেখেছ তোমার মডেল মেয়ে কেমন ডায়েট এর বালাই না করে একথালা ভাত নিয়ে বসেছে,,,এই জন্যই বোধহয় বলে 'মাছে ভাতে বাঙালি '!!

খাওয়ার টেবিলে বসে তিনজনের হাসি-আনন্দে বাড়ি গমগম করে উঠল ।।