মোচা বড়ির ঘন্ট Mocha Bori Ghonto

 

This recipe of Mocha Bori Ghonto curated by Debarati Roy for Bong Haat Blogs 

মোচা বড়ির ঘন্ট Mocha Bori Ghonto

উপকরণ  : 

মোচা সেদ্ধ: একবাটি

শুকনো লঙ্কা:২টো

আদা বাটা:১চামচ

জিরে বাটা:১চামচ

আলু:১টা(ডুমো করে কাটা)

হিং:১চিমটে

তেজপাতা:২টো

নুন, চিনি:স্বাদমতো

দুধ:২বড় চামচ,

ঘি:১বড় চামচ

তেল:পরিমাণ মতো,

 গরমমশলাবাটা:/২চামচ

ভাজা বড়ি গুঁড়ো:১টেবিল চামচ

নারকেল কোরা:২টেবিল চামচ

 

প্রণালী:  

প্রথমে মোচা ছাড়িয়ে ভেতরে ফুল পরিষ্কার করে কুচি করে নিয়ে জলে ভিজিয়ে রাখুন।

তারপর নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে নিন।জল ফেলে দিন।

কড়াইয়ে তেল গরম করে বড়ি ভেজে নিন।

আলু ছোট ছোট করে কেটে ভেজে নিন।

জিরে,শুকনো লঙ্কা, হিং,তেজপাতা ফোড়ন দিয়ে আদাবাটা,জিরেবাটা দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ মোচা দিন।

ভালো করে কষে নিয়ে দুধ,চিনি, নুন পরিমাণ মতো জল দিয়ে  মাঝারি আঁচে ঢাকা দিন।

মিনিট পাঁচেক পর নারকেল কোরা দিয়ে নাড়াচাড়া করে ঘি,গরম মশলাবাটা ভাজা বড়িগুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।

গরম গরম পরিবেশন করুন মোচা বড়ির ঘন্ট।