This recipe is created by Ankita Das Nath from Mirchi Chef Taal Recipe Contest "Taal Se Taal Mila"
রেসিপি নাম :- তালের কেক / মাফিন (Sugar Palm Cake/Muffin)
রেসিপি শর্ট ডেসক্রিপশন : বহু বছর আগে আমি দাদুর থেকে বাংলাদেশী বিবিখানা পিঠা সম্পর্কে শুনেছিলাম।।তখনও আমি বেকিং জানতাম না।। তারপর যখন বেকিং শুরু করি, তখন নানারকম জিনিস দিয়ে কেক বানাই আর ক্রেতাদের ভালোবাসা পাই।। সেইরকম একদিন তাল দেখে জন্মাষ্টমী তে কৃষ্ণ র জন্য কেক বানাবো ঠিক করি আর যার ফলস্বরূপ আমি এই ভিন্ন স্বাদের কেক টি পাই।।কেক আর পিঠা যেহেতু সমার্থক তাই এটা আদতে বিবিখানা পিঠা র মতো লাগলেও এটা কিন্তু স্বাদের ও উপকরনের দিক দিয়ে একদম ভিন্ন এবং অনন্য।। এটি এক কথায় প্রাচ্য ও পাশ্চাত্যের সংমিশ্রণ।।।
উপকরণ (গ্রাম/চামচ হিসাবে ) :
ময়দা - ১ কাপ
গুঁড়ো দুধ - ১/৩ কাপ
বেকিং পাউডার - ১চা চামচ
ডিম - ২টি
তেল - ১/৩ কাপ
গুঁড়ো চিনি - ১/২ কাপ
তালের পাল্প - ১/২ কাপ
বাটার মিল্ক - ১/৩ কাপ
প্রণালী : প্রথমে ১৮০° তাপমাত্রায় oven টাকে গরম করে নেবো।।
বেকিং করার পাত্রটিকে তেল বা বাটার দিয়ে তৈলাক্ত করে বেকিং পেপার লাগিয়ে নেবো।।
তারপর একটি পাত্রে ময়দা, গুঁড়ো দুধ, বেকিং পাউডার একসাথে চেলে নেবো।।
অন্য একটি পাত্রে ডিম টাকে ভালো করে beat করে নিতে হবে যাতে ভালো করে ক্রিম মতো হয়ে ফুলে ওঠে,এরপর এতে গুঁড়ো চিনি,তেল,তাল পাল্প একসঙ্গে হাল্কা হতে মিশিয়ে নিতে হবে।।
এরপর এই মিশ্রণে আস্তে আস্তে ময়দা ঢেলে অল্প অল্প বাটার মিল্ক দিয়ে ভালো করে মেশাতে হবে।।
এবার মিশ্রণটিকে ওই বেকিং র পাত্রে ঢেলে দিতে হবে।।
এবার এটিকে ১৭০° তাপমাত্রায় ১৫ মিনিটের জন্য বেকিং করতে হবে।।।
বি. দ্র. চিনির জায়গায় jaggery powder ব্যবহার করা যেতে পারে।।
ডিমের পরিবর্তে ঘন টক দই ব্যবহার করতে পারা যাবে।।
প্রণালী একইরকম থাকবে।।।
বাটার মিল্ক বানানোর জন্য উষ্ণ দুধে ১চা চামচ ভিনেগার দিয়ে ২ মিনিট রেখে দিলেই হয়ে যাবে।।।
সংক্ষিপ্ত বিবরণ : কেকটা হওয়ার পর উপর দিয়ে dry fruits ছড়িয়ে গরম গরম চা বা কফির সাথে পরিবেশন করতে পারবেন।।
এটা বাচ্চাদের টিফিন দেওয়ার পক্ষেও আদর্শ।।
আর যেটা না বললে কেকটা সার্থকতা পায় না সেটা হলো কেক টা অন্যান্য কেকের মতো ভ্যানিলা ক্রিম দিয়ে ফ্রস্টিং করেও যেকোনো অনুষ্ঠানে কাটা যাবে।।
অবশ্যই বানান এই জন্মাষ্টমী তে ।

