Sweet and Sour Palm tart mousse

This recipe of Sweet and Sour Palm tart mousse curated by Rupali Roy Chowdhury from Mirchi Chef Taal Recipe Contest  Taal Se Taal Mila

সুইট এন্ড সাওয়ার পাম টার্ট মূস Sweet and Sour Palm tart mousse

উপকরণ:

তাল পাল্প 250 গ্রাম,

তাল মিছরি 250 গ্রাম

হেবি ক্রীম 1কাপ

 হোয়াইট গ্যানাচ 1/2 কাপ

1/2 চামচ জিলেটিন

1/2 চামচ পাকা লঙ্কা বাটা

1চামচ লেবুর রস

1বড়ো চামচ সয়াসস

2 বড়ো চামচ ক্রাসড রোস্টেড পিনাট

টার্ট রং উপকরণ:

2কাপ ময়দা

1কাপ বাটার

2বড়ো চামচ বরফ জলে

1চিমটে নুন

প্রণালী:

প্রথম টার্ট সব উপকরণ মেখে নিতে হবে এটা টাইট ডো হবে।

এবার ফ্রীজে 30মিনিট রাখতে হবে।এসি নীচে করলে ফ্রীজে রাখতে হবে না।

এবার প্রিহীটেড ওভেন 200ডিগ্রী 10-15মিনিট ব্লাইন্ড বেক করতে হবে।

অন্য দিকে 100 গ্রাম তালে 75 গ্রাম চিনি মিশিয়ে কম আঁচে পাক দিতে হবে।

এবার ক্রীম গ্যানাচ দুটো আলাদা করে বিট করে সফ্ট পিক্ করতে হবে

তাল ঠান্ডা হলে সব একসাথে হালকা করে মিশিয়ে টার্ট সেল ভরে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করতে হবে।