This recipe of Taal Fruit Mousse curated by দেবযানী পাল (Debjani Paul) from Mirchi Chef Taal Recipe Contest Taal Se Taal Mila
রেসিপি নাম: তাল বাটি ভরা তাল ফ্রুট মুস (Taal Fruit Mousse )
রেসিপি শর্ট ডেসক্রিপশন:
3 টে বাটি বানানোর জন্য
উপকরণ:
তাল বাটি বানানোর জন্য
তাল 75 গ্রাম
ময়দা ৪০ গ্রাম
সাদ তেল 100 গ্রাম
তাল ফ্রুট মুস বানানোর জন্য
দুধ 30গ্রাম
সাদা চকোলেট 30 গ্রাম
হুইপ ক্রিম 15 গ্রাম
আমন্ড কুচি 3 চামচ
আখরোট কুচি 3চামচ
কাজু কুচি 3 চামচ
কিসমিস কুচি 3 চামচ
পোস্তদানা 1/2চামচ
মৌরি 1/2 চামচ
প্রণালী
প্রথমে ময়দা আর তাল(অর্ধেক ভাগ) অল্প তেল মেখে নিতে হবে, তাল মিষ্টি কম্ হলে 2চামচ চিনি দেবেন, তিনটে গুচি করে বেলে নিন রুটির মতো, এক একটি রুটি একটি ছোট বাটির পিছনে আটকে গরম ডুবো তেলে ভেজে নিন , ভাজার সময়ই বাটি ছেটে যাবে তখন বাটি তুলে নিতে হবে,রুটি টা বাটির আকারে হয়ে যাবে।
দু পিঠ ভালো ভাবে ভেজে তুলে নিতে হ বে।
ফ্রুট মুস বানানোর জন্য , গরম জলের মধ্যে একটি পাত্রে বসিয়ে (ডবল বয়লার)তার মধ্যে দুধ আর চকোলেট দিয়ে গলাতে হবে।
একটি করাই গরম করে তাতে এক চামচ তেল দিয়ে পোস্তদানা আর মৌরি ছড়িয়ে বাকি তালের পাল্প দিতে হবে, একটু নেড়ে আঁচ বন্ধ করে দিন। এটি করলে তালের কাঁচা গন্ধ চলে যাবে।
চকোলেট পুরোপুরি গলে গেলে, বিট করা হুইপ ক্রিমের সাথে মেশাতে হবে, তার সাথে তাল ,সব রকম ফ্রুট কুচি সব মিশিয়ে এক একটি বাটিতে ভর্তি করতে হবে।
তার পরে ঠান্ডা হলে পরিবেশন করতে হবে।
সংক্ষিপ্ত বিবরণ
এই রেসিপি টি মিষ্টি জাতীয়, তাই ঠান্ডা করে পরিবেশন করলে খেতে বেশি ভালো লাগবে। গরম অবস্থাতেও পরিবেশন করা যায়, মুস যেহেতু ঠান্ডা হলে ভালো জমে তাই ঠান্ডা খেতে ভালো লাগবে ।

